জুন মাসে মিনা কুল খেতে না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: জুন মাসে, মিনা কুল খেতে পারেনি কারণ কুল গাছের ফুল ও ফলের উপর দিবা দৈর্ঘ্যের প্রভাব রয়েছে। কুল ছোট দিনের উদ্ভিদ অর্থাৎ স্বল্প দিবা দৈর্ঘ্যে কুল ধরে এবং দিনের দৈর্ঘ্য বেশি হলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে। জুন মাসে দিনের দৈর্ঘ্য বেশি থাকে ফলে সে সময় কুল গাছের দৈহিক বৃদ্ধি ঘটে। শীতকালে দিনের দৈর্ঘ্য কম থাকায় সে সময় গাছে কুল ধরে। ফলে শীতকাল এবং শীতের শেষে কুল পাওয়া যায়। উদ্ভিদের ফুল ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের এ প্রভাবকে ফটোপিরিয়ডিজম বলা হয়। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, জুন মাসে মিনা কুল খেতে না পাওয়ার কারণ ফটোপিরিয়ডিজম বা দিবালোকের দৈর্ঘ্যের প্রভাব।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
জুন মাসে মিনা কুল খেতে না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

