সুলায়মান সাহেব সবশেষে যে কর্মকান্ডের ওপর আলোকপাত করেছেন তা নিরূপণ কর।
উত্তর: সময়ের সাথে সাথে আবহাওয়া ও জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কৃষি ক্ষেত্রের বিভিন্ন বিষয়গুলো যেমন- বীজ বপন বা চারা রোপণ, সেচ, ফসল কর্তন এগুলোর সময় পরিবর্তন করা হয় নি। ফলে কৃষি মৌসুমের সাথে চাষাবাদ খাপ খাচ্ছে না। বিরূপ আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। যেমন- উপকূলীয় লবণাক্ত এলাকায় রোপা আমন মৌসুমে চাষ করার জন্য বিনা-১১, ব্রিধান-৪০ এবং বোরো মৌসুমের জন্য ব্রি ধান-৪৭ ইত্যাদি লবণাক্ত সহনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলে খরার কারণে ধান লাগাতে দেরি হয় বলে নাবী, স্বল্পমেয়াদি ও আলোক সংবেদনশীল বিআর-২২, ২৩ ও ব্রি ধান-৪৬ রয়েছে। জলমগ্ন ও নদী ভাঙন প্রবণ এলাকার জন্য রয়েছে ব্রি ধান-৫২, ৫৩ ইত্যাদি যেগুলো ডুবন্ত অবস্থায় থাকতে পারে। খরা সামাল দেওয়ার জন্য রয়েছে নানা রকম ক্রপিং সিস্টেম, রয়েছে বিভিন্ন সেচ পদ্ধতি। বন্যাকালীন সময়ে মাচায় চাষ করার পদ্ধতিও উদ্ভাবিত হয়েছে। আবহাওয়ার কোনো উপাদানই সহজে নিয়ন্ত্রণযোগ্য নয় তবে কিছু কর্মকাণ্ড বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এর বিরূপ প্রভাব কাটানো যায়। সুলায়মান সাহেব এসব কর্মকাণ্ডের প্রতি আলোকপাত করেছেন যা সম্পূর্ণ যথার্থ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
সুলায়মান সাহেব সবশেষে যে কর্মকান্ডের ওপর আলোকপাত করেছেন তা নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

