ফসল উৎপাদনে চিত্রে নির্দেশিত বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের চিত্রে নির্দেশিত বিষয়টি হচ্ছে আলোক সংবেদনশীলতা বা ফটোপিরিডিজম। নিচে ফসল উৎপাদনে ফটোপিরিয়ডিজমের গুরুত্ব বিশ্লেষণ করা হলো: ফসলী উদ্ভিদের ক্ষেত্রে ফটোপিরিয়ডিজমের জ্ঞান কাজে লাগিয়ে পর্যাপ্ত ফসল ফলানো সম্ভব। উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির হার (টিউবার, রাইজোম, বান্ধ) ও পুষ্প। পরিস্ফুটনের সময়কাল নিয়ন্ত্রণ করে ইচ্ছেমতো ফসল ফলানো সম্ভব। এ জ্ঞান প্রয়োগ করে একবর্ষজীবী কিছু উদ্ভিদের বছরে দুবার ফুল ফুটানো এবং কোনো কোনো ক্ষেত্রে অনির্দিষ্টকাল পর্যন্ত ফুল ফোটাতে বাধ্য করা যায়। পত্র ব্যবহার্য উদ্ভিদকে পুষ্পায়নে অনুৎসাহিত করে পত্র বাহুল্য ঘটানো যায়। এর মাধ্যমে প্রতিকূল পরিবেশে জন্মাতে অক্ষম উদ্ভিদকে সেই পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আরোপ করা যায়। ফটোপিরিয়ডিজম ব্যবহার করে এক ঋতুর ফসল অন্য ঋতুতে জন্মানো সম্ভব হবে। সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, ফসল উৎপাদনে ফটোপিরিয়ডিজম অনেক গুরুত্বপূর্ণ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
ফসল উৎপাদনে চিত্রে নির্দেশিত বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

