উদ্ভিদের ফুল ফোটা ও ফল হওয়ার উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাব ফটোপিরিয়ডিজম। অন্যদিকে উদ্ভিদের বৃদ্ধি ও ফুল ধারণের উপর তাপ ও শৈত্যের প্রভাবকে ভার্নালাইজেশন বলে।
ফটোপিরিয়ডিজম এবং ভার্নালাইজেশন ব্যবহার করে উদ্ভিদের ফুল ও ফল ধারণের সময়কে ত্বরান্বিত করা যায়। উদ্ভিদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করলে এদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। ফলে ফলন তাড়াতাড়ি আসে। অপরপক্ষে কোনো বড়দিনের উদ্ভিদে শীতে অতিরিক্ত আলোর ব্যবস্থা করে ফুল ধারণের সময়কে এগিয়ে আনা যায়। ফলে ফলন তাড়াতাড়ি আসে।
ফলন তাড়াতাড়ি এলে ফসল সংগ্রহের সময় এগিয়ে আসে। ফলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফসল সংগ্রহ করা যায় এবং এর মাধ্যমে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি প্রভৃতির হাত থেকে ফসলকে রক্ষা করা যায়।