শেয়ারFacebookWhatsApp

শাকসবজি উৎপাদনে মৌসুমি জলবায়ুর প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর: বাংলাদেশে শাকসবজির উৎপাদন মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল। গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম আর্দ্র মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে পুঁইশাক, লেটুস, করলা, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেঁড়শ, পটল ইত্যাদি ভালো জন্মে। শীতকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীত পড়ে এবং সামান্য বৃষ্টিপাত হয়। এমন জলবায়ুতে লালশাক, পালংশাক, শিম, মূলা, শালগম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, গাজর ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে। বর্ষাকালে মৌসুমি জলবায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ইত্যাদি জন্মে।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল

শাকসবজি উৎপাদনে মৌসুমি জলবায়ুর প্রভাব ব্যাখ্যা কর।

উদ্দীপক

মি. মিল্টন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে। সে রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগায় কিন্তু ফলন একেবারেই হয় না। সে তার পরিচিত কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শে পরের বছর ঐ মৌসুমে বোরো ধান, শিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায়। তিনি তাকে আরো বলেন, "ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে।”

Dhaka · 2018

উত্তর

কযে সকল উদ্ভিদের ফুল ধারণে খাটো দিবস (১২ ঘণ্টার কম) ও দীর্ঘরাত দরকার হয় সে সকল উদ্ভিদকে খাটো দিবসী উদ্ভিদ (যেমন- সরিষা, ডালিয়া) বলে।

উত্তর

বাংলাদেশে শাকসবজির উৎপাদন মৌসুমি জলবায়ুর উপর নির্ভরশীল। গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম আর্দ্র মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে পুঁইশাক, লেটুস, করলা, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেঁড়শ, পটল ইত্যাদি ভালো জন্মে। শীতকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীত পড়ে এবং সামান্য বৃষ্টিপাত হয়। এমন জলবায়ুতে লালশাক, পালংশাক, শিম, মূলা, শালগম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, গাজর ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মে। বর্ষাকালে মৌসুমি জলবায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল ইত্যাদি জন্মে।

উত্তর

উদ্দীপকে মি. মিল্টন পরবর্তী বছর বোরো ধান, শিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পান। মি. মিল্টন রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগিয়ে ভালো ফলন পান না। কারণ এগুলো বড় দিনের উদ্ভিদ। আর রবি মৌসুমে দিবা দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। সে কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শ অনুযায়ী পরবর্তী বছর ফসল চাষ করেন। কারণ বোরো ধান, শিম ও আলু হচ্ছে রবি মৌসুমের ফসল। এসব ফসল চাষের জন্য কম তাপের প্রয়োজন হয়। আবার এদের শারীরিক বৃদ্ধি ও পুষ্পায়নে কম আর্দ্রতা ও বৃষ্টিপাতের প্রয়োজন। রবি মৌসুমে ঝড় ও শিলাবৃষ্টিও কম হয়। যা বোরো ধান, শিম ও আলু চাষের জন্য উপযোগী। এছাড়া রবি মৌসুম অর্থাৎ শীতকালে পোকামাকড়ের আক্রমণ কম হয় যা ফসলের নিরাপদ উৎপাদনে সহায়ক। এই মৌসুমে ফসলের প্রয়োজনানুযায়ী জমিতে পানি সেচের প্রয়োজন হতে পারে। অর্থাৎ, যেকোনো রবি মৌসুমের ফসল এই আবহাওয়ায় খুব ভালো উৎপাদিত হয়। তাই বলা যায়, মি. মিল্টন পরবর্তী বছর রবি মৌসুমের উপযুক্ত ফসল চাষ করায় কাঙ্ক্ষিত ফলন পান।

উত্তর

কৃষিবিদ শিক্ষকের উক্তিটি হলো- "ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে।" কোন অঞ্চলে কোন ধরনের ফসল জন্মাবে তা ঐ অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে। অঞ্চল ও মৌসুমভেদে আবহাওয়া ও জলবায়ুর উপাদানে তারতম্য হয় বলে ভিন্ন ভিন্ন ফসল 'নির্বাচন করতে হয়। প্রথমত, সূর্যালোক অর্থাৎ দিবা দৈর্ঘ্য বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে। উপযোগী আলোর কম বা বেশি হলে ফুল ফোটা ও সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে। ফলে স্বাভাবিক বৃদ্ধি ও দানা গঠন বাধাগ্রস্ত হয়। স্বল্প দিবা দৈর্ঘ্যের ফসল শীতকালে এবং দীর্ঘ দিবা দৈর্ঘ্যের ফসল গ্রীষ্মকালে ফলাতে হবে। আবার তাপমাত্রা কম নাকি বেশি তা বিবেচনা করে ফসল নির্বাচন করতে হবে। যেমন- আলু, গম, সরিষা ইত্যাদি বেশি তাপমাত্রায় জন্মায়। ফসল নির্বাচনে আর্দ্রতার ওপর গুরুত্ব দিতে হবে। কেননা বাতাসের জলীয়বাষ্প দ্বারা ফসল উৎপাদন বিভিন্নভাবে প্রভাবিত হয়। ফসলের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে উচ্চ জলীয়বাষ্প সহায়ক ভূমিকা রাখে। দানা গঠন পর্যায়ে নিম্ন জলীয়বাষ্প দানার সংকোচন ঘটাতে পারে। গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন ফসলের জন্য উপযোগী। আর্দ্রতা হচ্ছে যথাক্রমে ৭৮-৮৮%, ৮০-৯২% এবং ৭৫- ৮৫%। আবার ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাতের সময় ও পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। বেশি বৃষ্টিপাতের কারণে কিছু কিছু ফসল খুব ভালো হয়। যেমন- জলি আমন, পাট ইত্যাদি। আবার অধিকাংশ ফসলের জন্য মধ্যম বৃষ্টিপাত দরকার। শুষ্ক মৌসুমে ডাল জাতীয় ফসল ভালো জন্মে। ফসল নির্বাচনে শিশির ও কুয়াশার দিকেও খেয়াল রাখতে হবে। কেননা শিশির ও কুয়াশা বায়ুর আর্দ্রতা বাড়িয়ে ফসলে রোগ ও পোকার বিস্তার ঘটায়। ফলে গাছের বৃদ্ধি ব্যহত হয়। উপরের আলোচনা হতে বলা যায় যে, লাভজনক উৎপাদনের জন্য ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ু অবস্থা বিবেচনা করা অত্যাবশ্যক।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 4 : কৃষি ও জলবায়ুDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ততীয় বর্ষের ছাত্রী। তার জন্ম ঢাকা শহরেই। গ্রামের জীবনযাত্রা সম্বন্দ্বে তার অভিজ্ঞতা নেই বললেই চলে। একবার সে গ্রীষ্মের ছটিতে পাবনায় দাদার বাড়িতে বেড়াতে নিয়ে দেখে মাঠঘাট শুকিয়ে গেছে, কোথাও পানি নেই। দাদার বাড়িতে মনিকার অবস্থানকালেই হঠাৎ একদিন ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মনিকা আবহাওয়ার এ সব পরিবর্তন দাদার কাছ থেকে জেনে নিল
মৌসুমি জলবায়ু কী
ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব কীরূপ? ব্যাখ্যা কর।
দাদা বাড়িতে মনিকা গ্রীষ্মকালীন আবহাওয়ার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করল? ব্যাখ্যা কর।
বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image
চা এর ভালো ফলন মৌসুমি জলবায়ুর কোন উপাদানটির ওপর নির্ভরশীল?
মুলা গাছে গ্রীষ্মকালে ফুল ধরে কেন?
চিত্রে যে ধরনের উদ্ভিদের প্রতি আলোকপাত করা হয়েছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষিতে কতটা গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে পড়াতে এসে বোর্ডে নিচের কথাগুলো লিখলেন question image
বাংলাদেশে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল বলতে কী বুঝ?
শিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গাছপালার উপর তার প্রভাব আলোচনা কর।
শিক্ষক বোর্ডে জলবায়ুর দ্বিতীয় যে অবস্থার কথা লিখলেন তা মোকাবেলা করতে কী করতে হবে? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসিম আলী তার জমির কিছু অংশে শীতকালীন ফসল ও কিছু অংশে ধান চাষ করেন। কিন্তু শীতকালে নিম্ন তাপমাত্রায় তার ধানে চিটা দেখা যায়। তিনি কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ চাইলে, কর্মকর্তা তাকে শৈত্য সহিষ্ণু ব্রি ধান ৩৬ ও ব্রি ধান ৫৫ চাষের কথা বলেন। এ ধান চাষে হাসিম নিম্ন তাপমাত্রায়ও ভালো ফলন লাভ করেন।
শীতকালে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কত?
জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝায়?
শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।
কৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৃজিত বাবুর বাড়ি সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরা জেলায়। তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ করে উৎপাদনে ব্যর্থ হন। এরপর কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান-৮ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন। একদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্য চিত্র দেখে সুজিত বাবু লবণাক্ততা সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন।
লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে?
তাপমাত্রা কীভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে?
সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।
সুজিত বাবুর এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কৃষিবিদ খোকন মিঞা গ্রামের বাড়ি ফরিদপুরের নেপালতলী গিয়ে কৃষকের সাথে স্থানীয় কৃষি আবহাওয়া ও ফসল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলেন। তিনি বললেন অঞ্চলভেদে সামান্য তারতম্য থাকলেও পরিমিত বৃষ্টিপাত, মধ্যম শীতকাল ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
আবহাওয়া বলতে কী বোঝ?
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ৩টি পার্থক্য লেখ।
খরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছিলেন কেন?
নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে মৌসুমি জলবায়ুর প্রভাব উদ্দীপকের মনিকার দৃষ্টিতে মূল্যায়ন কর।দাদা বাড়িতে মনিকা গ্রীষ্মকালীন আবহাওয়ার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করল? ব্যাখ্যা কর।উদ্দীপকের চিত্র উদ্ভিদের যে বিষয়ে সংবেদনশীলতাকে নির্দেশ করে তা কৃষিতে কতটা গুরুতচিত্রে যে ধরনের উদ্ভিদের প্রতি আলোকপাত করা হয়েছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।শিক্ষক বোর্ডে জলবায়ুর দ্বিতীয় যে অবস্থার কথা লিখলেন তা মোকাবেলা করতে কী করতে হবশিক্ষক শ্রেণিকক্ষে এসে প্রথমে যে শব্দটি বোর্ডে লিখলেন জীবজন্তু ও গাছপালার উপর তাকৃষি কর্মকর্তা শীতকালে ধান চাষে যে পরামর্শ দেন, তার যথার্থতা নিরূপণ কর।শীতকালে ফসল চাষে হাসিম যে সমস্যায় পড়েন, তা ব্যাখ্যা কর।সুজিত বাবুর এলাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন কর।সুজিত বাবুর সিদ্ধান্তটি সঠিক কি-না তা ব্যাখ্যা কর।নেপালতলী গ্রামে পাট চাষের সম্ভাবনা বিশ্লেষণ করখরিফ-২ মৌসুমে কৃষিবিদ খোকন সম্ভাব্য কোন ফসল চাষ করার পরামর্শ দিচ্ছিলেন কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।