উদ্দীপকে উল্লেখিত আসিফের উক্তিটি হলো, "বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ু আশীর্বাদস্বরূপ।” বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রকম বায়ু প্রবাহিত হয়, তাকে মৌসুমি বায়ু বলে।
বাংলাদেশে ২ ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়। যথা- উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে ধান, পাট, ইক্ষু, চা প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রভাবে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফলের উৎপাদন বৃদ্ধি পায়। মৌসুমি বায়ুর প্রভাবে সঠিক সময়ে উপযুক্ত পরিমাণে বৃষ্টিপাত হয় বলে ধান, পাট, গম, শাকসবজি ইত্যাদির ফলন বাড়ে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টিপাত হয়। এ বৃষ্টির প্রভাবে কম পানি লাগে এমন ফসল যেমন- ডাল শস্য, তেলবীজ শস্য, গোল আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি রবি শস্যের ফলন ভালো হয়। মৌসুমি বায়ুর প্রভাবে শিল্পের জন্য প্রয়োজনীয় ফসল যেমন- পাট, তুলা, চা, তামাক প্রভৃতি ঠিকমতো জন্মালে এসব কাঁচামাল নির্ভর শিল্পকারখানার সম্প্রসারণ ও বিকাশ ঘটে। সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, আসিফের উক্তিটি অত্যন্ত মূল্যবান ও যথার্থ।