উদ্দীপকে চিত্রের দিকে তাকালে দেখা যায় যে, বৃত্তের মধ্যে দিন ও রাতের দৈর্ঘ্য দেখানো হয়েছে।
এখানে রাতের দৈর্ঘ্য বেশি হওয়ায় গাছে ফুল ফুটেছে। তাই এটি স্বল্প দিবা বা ছোট দিনের উদ্ভিদ। নির্দিষ্ট সময়সীমার দিবালোক দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য কম হলে যেসব উদ্ভিদে ফুল ফোটে সেগুলোকে ছোট দিনের উদ্ভিদ বলে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে একসময় নিরবচ্ছিন্ন অন্ধকার প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট মাত্রার চেয়ে কম/বেশি হলে ঐ উদ্ভিদ ফুল, ফল দেয় না। এ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
১. ফুল ধারণের জন্য ছোট দিন এবং বড় রাত্রির প্রয়োজন হয়।
২. দিবাকাল একটি নির্দিষ্ট আলোর সময়কালের চেয়ে কম হলে ফুল ধরে।
৩. দিবাকাল একটি নির্দিষ্ট আলোর সময়কালের চেয়ে বেশি হলে ফুল ধরে না।
৪. দীর্ঘ একটানা অন্ধকারের মাঝখানে কিছুসময় আলো পেলে ঐ গাছ আর ফুল দেয় না।
৫. শরৎ এবং শীতকালে ধীরে ধীরে রাত্রি বড় হতে থাকে, তাই এ উদ্ভিদে ফুল ধরে। যেমন- সয়াবিন, আলু, শিম, ডালিয়া, আম, রোপা আমন ধান, পাট, কার্পাস তুলা, সূর্যমুখী, তামাক, কসমস, চন্দ্রমল্লিকা, আখ ইত্যাদি।