উদ্দীপকে উল্লিখিত মনিকা দাদা বাড়িতে গিয়ে গ্রীষ্মকালীন আবহাওয়ার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ করল তা নিচে ব্যাখ্যা করা হলো- মনিকা গ্রীষ্মের ছুটিতে দাদা বাড়ি গিয়ে দেখল মাঠ-ঘাট শুকিয়ে গেছে, কোথাও পানি নেই, গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত বেশি থাকে। গড় তাপমাত্রা সাধারণত ২৪.৪ সে. থেকে ৩১.১ সে.-এর ভিতরে থাকে। অত্যধিক তাপমাত্রায় মাঠ, ঘাট শুকিয়ে যায় এবং ক্ষরা সৃষ্টি হয়। যা আবহাওয়া পরিবর্তনের প্রভাব সৃষ্টি হয়। দাদা বাড়িতে মনিকার অবস্থানকালেই হঠাৎ একদিন ভীষণ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। তাপমাত্রা মাঝারি ও বায়ুর আর্দ্রতা মাঝারি থাকে এবং মাঝে মাঝে ঝড়ো বাতাস, শিলা বৃষ্টি দেখা যায়। তাপমাত্রার ক্রমাগত উঠানামার ফলে এ অবস্থার সৃষ্টি হয়।