উদ্দীপকের চিত্রে নির্দেশিত উদ্ভিদ হলো ছোট দিন/স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ। নিচে ছোট দিন/স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো:
এ ধরনের উদ্ভিদে ফুল ধারণের জন্য ছোট দিন এবং বড় রাত্রির প্রয়োজন হয়। দিবাকাল একটি নির্দিষ্ট আলোর সময়কালের চেয়ে কম হলে ফুল ধরে। দিবাকাল একটি নির্দিষ্ট আলোর সময়কালের চেয়ে বেশি হলে ফুল ধরে না। দীর্ঘ একটানা অন্ধকারের মাঝখানে কিছু সময় আলো পেলে ঐ গাছ আর ফুল দেয় না। শরৎ ও শীতকালে ধীরে ধীরে রাত্রি বড় হতে থাকলে এ উদ্ভিদে ফুল ধরে। যেমন- সয়াবিন, আলু, শিম, রোপা আমন ধান, পাট, কার্পাস তুলা সূর্যমুখী, তামাক, আখ ইত্যাদি।
সুতরাং উপরের আলোচনা হতে ছোট দিন/স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো।