উদ্দীপকে দেখা যায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা তাদের জমিতে বিভিন্ন ফসল আগাম চাষের সিদ্ধান্ত নিলে কৃষিবিদরা আরও কিছুদিন অপেক্ষা করতে বলেন।
তাদের এ পরামর্শ খুবই যুক্তিসংগত ও লাভজনক। কারণ প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ঐ সময় জমিতে জলাবদ্ধ অবস্থা বিরাজ করে যার কারণে বিভিন্ন ফসলের বীজ অঙ্কুরোদগম হয় না উপরন্তু বীজ পচে যায়। পরবর্তীতে আবার সেই ফসলের বীজ কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। আবার জমিতে অতিরিক্ত পানি থাকায় যেসব ফসল ও শাকসবজি জলাবদ্ধতা সহ্য করতে না পেরে সেগুলো মারা যায়। বর্ষা মৌসূমে পরিবেশে আর্দ্রতা অনেক বেশি থাকে যা রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণকে ত্বরান্বিত করে। যার কারণে ফসলের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। আমরা জানি, ফসল চাষে বিশেষ করে যেসব ফসলের বীজ মাটিতে বপন করতে হয় যেমন- পাট, তেলবীজ ফসল, ডালজাতীয় ফসল, শাকসবজি ইত্যাদি মাষে মাটির 'জো' অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ 'জো' অবস্থা মাটিতে অতিরিক্ত পানি থাকলে আসে না। তাই এ অবস্থা আনতে ভূমি থেকে পানি সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নবিশেষে, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বুঝা যায় যে, অর্থনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা করে কৃষিবিদদের পরামর্শটি খুবই যৌক্তিক ও ফলপ্রসূ।