উদ্দীপকের অবস্থাটি মোকাবিলায় করণীয় দিকসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অবস্থাটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বন্যা আমাদের জনজীবনের জন্য হুমকিস্বরূপ। এ দেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। বন্যা মোকাবেলায় করণীয় দিকসমূহ নিচে বিশ্লেষণ করা হলো- ১. নদীর দু'তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর পানি উপচেপড়া বন্ধ করতে হবে। ২. দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করতে হবে। ৩. রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। ৪. বন্যাপ্রবণ অঞ্চল সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে 'আশ্রয়কেন্দ্র' প্রতিষ্ঠা করতে হবে। ৫. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। ৬. ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ৭. সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হবে। ৮. সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অতএব বলা যায়, উপরোল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করলে বন্যা ও। তার ভয়াবহতা মোকাবেলা করা সম্ভবপর হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উদ্দীপকের অবস্থাটি মোকাবিলায় করণীয় দিকসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

