উদ্দীপকের ফসলগুলোর উৎপাদন মৌসুমের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফসলগুলো হলো ফুলকপি ও ঢেঁড়স যেগুলো যথাক্রমে রবি মৌসুম ও খরিফ মৌসুমের ফসল। নিচে রবি মৌসুম ও খরিফ মৌসুমের তুলনামূলক আলোচনা করা হলো- বাংলাদেশে আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত রবি ঋতু বা মৌসুম বিস্তৃত। এ সময় সাধারণত তাপমাত্রা, কম থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ নেই বললেই চলে। এ মৌসুমে আকাশ পরিষ্কার থাকে এবং ঝড়ো বাতাস তেমন দেখা যায় না। বায়ুর আর্দ্রতার পরিমাণ কম থাকে, ফসলের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণের তীব্রতা কম থাকে। অপরদিকে খরিফ মৌসুম চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত বিস্তৃত। এ সময় তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে। এ মৌসুমে অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং ঝড়ো বাতাস প্রবাহে শস্যহানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। রোগবালাই এবং পোকামাকড় দ্বারা ফসল আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উদ্দীপকের ফসলগুলোর উৎপাদন মৌসুমের তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

