উপর্যুক্ত উদ্দীপকে উল্লেখিত আফাজ উদ্দিনের প্রথম বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উপর্যুক্ত উদ্দীপকে উল্লেখিত আফাজ উদ্দিন প্রথম বছর কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার কারণ হলো রবি মৌসুমে পাট চাষ করা। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এটি আমাদের দেশে খরিফ- ১ মৌসুমে চাষ করা হয়। চৈত্র থেকে জ্যৈষ্ঠ অর্থাৎ মধ্য মার্চ থেকে মধ্য জুন পর্যন্ত সময়কাল হলো খরিফ-১ মৌসুম। এ মৌসুমে তাপমাত্রা বায়ুর আর্দ্রতা রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বেশি থাকে যা কি-না পাট চাষের জন্য উপযোগী। পাট চাষের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে ২৫-৩৫° সেলসিয়াস যা রবি মৌসুমে বা শীতকালে পাওয়া যায় না। আবার পাট চাষের জন্য ৮০-৯০% আপেক্ষিক আর্দ্রতা প্রয়োজন কিন্তু রবি মৌসুমে এটা অনেক কম থাকে। পাট এবং ভালো ফলন পাওয়ার জন্য রাতের তুলনায় দিনে দৈর্ঘ্য' বেশি হতে হবে। কিন্তু রবি মৌসুমে দিবাদৈর্ঘ্য কম। অতএব, যেকোনো ফসলের ভালো ফলন পেতে হলে যে মৌসুমের ফসল সে মৌসুমেই চাষ করতে হবে। এজন্য পাটের ভালো ফলন পেতে হলে পাটচাষের জন্য অনুকূল ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রথম বছর আফাজ উদ্দিনের পাটের ভালো ফলন না পাওয়ার একমাত্র কারণ হলো প্রতিকূল এবং ভুল সময়ে পাট চাষ করা।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উপর্যুক্ত উদ্দীপকে উল্লেখিত আফাজ উদ্দিনের প্রথম বছর কাঙ্ক্ষিত ফলন ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

