উদ্দীপকের আলোচ্য বিষয়গুলো কৃষির উপর কেমন ভূমিকা রাখে, বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচ্য কৃষি জলবায়ুর উপাদানগুলো কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- বাংলাদেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপন্ন হয়। এর প্রধান কারণ হলো কৃষি জলবায়ু। ঠান্ডা ঋতুর ফসল যেমন- গম, আলু ইত্যাদি অপেক্ষাকৃত কম তাপ পছন্দ করে। আবার উষ্ণ ঋতুর ফসল যেমন- পাট, রাবার ইত্যাদি অপেক্ষাকৃত বেশি তাপ পছন্দ করে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসল উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়ে। উৎপাদন মৌসুমে তাপমাত্রা বেড়ে গেলে বাংলাদেশে উফশী ধানের ফলন কমে যাবে এবং গমে রোগের আক্রমণ বেড়ে যাবে। এছাড়াও ফলের উৎপাদনও তাপমাত্রার উপর নির্ভর করে। ফুল ও ফল ধারণের সময় উপযোগী তাপমাত্রা না হলে ফুল ও ফল কম ধরে। বেশি তাপমাত্রায় অনেক ফল গাছের ফল ধারণ ব্যাহত হয়। শাকসবজির জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপযোগী। বৃষ্টিপাত বেশি হলে শাকসবজির গাছের গোড়া পচে যায়, ফুল-ফল ধারণ ব্যাহত হয় ও ফলন কম হয়। আলু, পেঁয়াজ, রসুন, আদা প্রভৃতি সংগ্রহের অল্প ক'দিন আগে বৃষ্টি হলে এদের সংরক্ষণগুণ মারাত্মকভাবে কমে যায়। তুষারপাতে খোলা মাঠের ফসল নষ্ট হয়। আবার, কোনো কোনো ফসলের কুঁড়ি তুষারপাত না হলে বের হয় না, যেমন- আপেল। কুয়াশা ফসল উৎপাদনে এবং ফসলের রোগ ও পোকার আক্রমণে প্রভাবক হিসেবে কাজ করে। কুয়াশা বেশি থাকলে আলুর মড়ক রোগ ও আমের অ্যানথ্রাকনোজ রোগ বেশি হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য বিষয়গুলো অর্থাৎ কৃষি জলবায়ুর উপাদান বাংলাদেশের কৃষির উপর -খুবই গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উদ্দীপকের আলোচ্য বিষয়গুলো কৃষির উপর কেমন ভূমিকা রাখে, বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

