উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাংলাদেশের কৃষির জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হলো মৌসুমি জলবায়ু। নিচে বাংলাদেশের কৃষির জন্য মৌসুমি জলবায়ুর গুরুত্ব ব্যাখ্যা করা হলো- বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষিকাজের সাফল্য মৌসুমি বায়ুর প্রভাবে প্রাপ্ত বৃষ্টিপাতের উপর বিশেষভাবে নির্ভর করে। মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং দেশের বেশির ভাগ লোক ক্ষেতেখামারে কাজ করতে পারে। যদিও দেশের শতকরা ৪৮ ভাগ আবাদি জমিতে সেচের সুবিধা সম্প্রসারিত হয়েছে, তবুও দেশের অধিকাংশ কৃষক এখনও মৌসুমি জলবায়ুর প্রভাবে এ বৃষ্টিপাতকে প্রধান উপায় হিসেবে গণ্য করে। ফসল উৎপাদনের জন্য মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা অপরিহার্য। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা বিরাজ করে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অল্প বৃষ্টিপাত হয় এবং পর্যাপ্ত শীত বিরাজ করে বিধায় বিভিন্ন শীতকালীন খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদিত হয়। মৌসুমি জলবায়ুর প্রভাবে দেশে সমভাবাপন্ন জলবায়ু অর্থাৎ পরিমিত তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা বিরাজ করে যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক। সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, বাংলাদেশের কৃষির জন্য মৌসুমি জলবায়ুর গুরুত্ব অপরিসীম।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 4 : কৃষি ও জলবায়ু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 4 : কৃষি ও জলবায়ু · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাংলাদেশের কৃষির জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

