গ্রুপ 'B [গণিত] এর উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রুপ 'B [গণিত] এর উপাদানগুলো হলো- ভূমিরূপবিদ্যা, জীববিদ্যা, জলবায়ুবিদ্যা ও বারিতত্ত্ব। এগুলো প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। কারণ প্রাকৃতিক ভূগোল আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, পানি ও এর বিভিন্ন রূপ এবং ভূমিরূপের স্থানিক ধরন, আলোচনা করে থাকে। এছাড়া প্রাকৃতিক ভূগোল উপরিউক্ত উপাদানসমূহের আন্তঃসম্পর্ক এবং মানুষের কার্যকলাপের সাথে তাদের সম্পর্ক অর্থাৎ মানুষের হস্তক্ষেপে তাদের পরিবর্তন নিয়েও পর্যালোচনা ও ব্যাখ্যা- বিশ্লেষণ করে থাকে। প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূগোল ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীববিদ্যা, বারিতত্ত্ব প্রভৃতি বিষয়গুলো অবতারণা করে যা প্রাকৃতিক ভূগোলের মূল বৈশিষ্ট্য। তাই প্রাকৃতিক পরিবেশের উপরিউক্ত উপাদানগুলো প্রাকৃতিক ভূগোলের আলোচনার বিষয় যা প্রাকৃতিক ভূগোলের উপাদান হিসেবে পরিচিত।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
গ্রুপ 'B এর উপাদানগুলো কোন ভূগোলের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর