আকাশ বান্দরবানে যে প্রাকৃতিক পরিবেশ দেখেছে তা ভূগোলের কোন অংশে কীভাবে আলোচিত হয়?
উত্তর: পৃথিবীতে প্রকৃতির সকল বিষয়ই প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। উদ্দীপকে উল্লিখিত আকাশ বান্দরবান অঞ্চলে ঘুরতে গিয়েছিল। এখানকার যে প্রাকৃতিক পরিবেশ লক্ষ করা গেছে তাও মূলত প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত। বান্দরবান অঞ্চলে অনেক উঁচু উঁচু পাহাড়, পাহাড়ি নদী এবং পাহাড়ি বনাঞ্চল রয়েছে যা মূলত প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত ভূপ্রকৃতি অংশে ঐ অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কিত বিষয় আলোচিত হয়। মূলত জলবায়ু ও মৃত্তিকাজনিত কারণে এ অঞ্চলে উদ্ভিজ্জ বেশি পরিলক্ষিত হয়। যা প্রাকৃতিক ভূগোলের অংশ। আবার পাহাড়ি অঞ্চলের চূড়ায় অনেক বরফ জমে এবং এর ফলে এ অঞ্চল অনেক শীতল থাকে। এসব বরফখণ্ড বিচূর্ণীভবনের মাধ্যমে ক্ষয়ীভূত হয়ে ছোট গর্তের সৃষ্টি করে এবং কালক্রমে তা নদী সৃষ্টি করে থাকে যা পাহাড়ি নদী নামে পরিচিত। এসব নদী কীভাবে সৃষ্টি হলো তা প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের আকাশ বান্দরবানের যে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পাহাড়, নদনদী, জঙ্গল প্রভৃতি দেখে মুগ্ধ হয়েছে; তা ঐ অঞ্চলে কীভাবে গড়ে ওঠে তা মূলত প্রাকৃতিক ভূগোলের ভূপ্রকৃতি, উদ্ভিজ্জ ও নদনদী অংশের মাধ্যমে আলোচিত হয়।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
আকাশ বান্দরবানে যে প্রাকৃতিক পরিবেশ দেখেছে তা ভূগোলের কোন অংশে কীভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর