প্রভাষক রতন ও রহিমকে কেন প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন? বিশ্লেষণ কর।
উত্তর: প্রভাষক রতন ও রহিমকে প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন ভূপৃষ্ঠের উপরিভাগের ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর জন্ম, বর্তমান অবস্থা, বিবর্তন ধারা, ভূঅভ্যন্তরের গঠন, স্তরবিন্যাস, উপাদান, শিলা, খনিজ, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রতত্ত্ব, ভূমিরূপতত্ত্ব, মৃত্তিকাবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় সম্পর্কে জানা যায়। এছাড়া প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও জরিপ করে আহরণের মাধ্যমে মানবকল্যাণে ব্যবহার করা যায়। প্রাকৃতিক সম্পদের বর্তমান অবস্থা মূল্যায়ন করে ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কিত বিশেষ পরিকল্পনা গ্রহণ করা যায়। প্রাকৃতিক অবস্থা ও পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে কৃষিজদ্রব্য উৎপাদনে কোন প্রকার মৃত্তিকা, কোন ধরনের জলবায়ু, কী পরিমাণ সেচ প্রয়োজন তা জানা যায়। এছাড়াও ভূমিরূপতত্ত্বের বিবরণ জেনে অবকাঠামো নির্মাণ করলে তা ভূমিকম্প ও অন্যান্য প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা সম্ভব। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন জেনে অবকাঠামো নির্মাণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। সুতরাং উপরের আলোচ্য কারণেই প্রভাষক রতন ও রহিমকে প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিয়েছিলেন।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
প্রভাষক রতন ও রহিমকে কেন প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন? বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর