ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ কর।
উত্তর: ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার অন্যতম কারণ হলো ভূগোল প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। ভূগোল ও প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞা নিরূপণ করলে আমরা দেখতে পাব, ভূগোলের সাথে প্রাকৃতিক পরিবেশ বিজ্ঞানের আন্তঃসম্পর্ক রয়েছে। একটি ছাড়া অন্যটি চলতে পারে না। আমরা ভূগোল বলতে বুঝি স্থান ও সময়ের প্রেক্ষাপটে ভূপৃষ্ঠস্থ, ভূঅভ্যন্তরস্থ ও ভূপৃষ্ঠের চারদিকে বায়ুমণ্ডলীয় যে স্তর রয়েছে তার অন্তর্গত বিভিন্ন অবয়বের বর্ণনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ করা। প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলতে এ পৃথিবীতে প্রাকৃতিক যেসব উপকরণ রয়েছে অর্থাৎ ভূমিরূপ, নদী, হ্রদ, সাগর-মহাসাগর, উদ্ভিদ ও প্রাণী, পানিচক্র ও পানি সম্পদ প্রভৃতির মধ্যে আন্তঃসম্পর্কের অবস্থাকে বোঝায়। মোটকথা আমাদের চারপাশে যা কিছু প্রকৃতিগতভাবে রয়েছে তা প্রাকৃতিক পরিবেশ বিজ্ঞান আলোচনা করে থাকে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা হয় প্রাকৃতিক পরিবেশ বিজ্ঞানে। আর ভূগোলের কাজ হলো পৃথিবীতে যা কিছু আছে অর্থাৎ ভূত্বক, ভূপৃষ্ঠের চারপাশে যত উপাদান রয়েছে, ভূঅভ্যন্তরের গঠন ও উপাদান এবং ভূপৃষ্ঠের বাইরের' অবয়বেরও বর্ণনা করা। ভূগোল পৃথিবীর অন্তর্গত সমগ্র বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করে যার মধ্যে প্রাকৃতিক পরিবেশেরও বিভিন্ন উপাদান অন্তর্ভুক্ত থাকে। সুতরাং সার্বিক বিষয়াদি বিবেচনায় ভূগোলকে আমরা প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলতে পারি।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর