উক্ত বিষয়গুলো ছাড়াও প্রাকৃতিক ভূগোলে আর কী কী বিষয় আলোচনা করা হয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়; যথা- ভূমিরূপতত্ত্ব, সমুদ্রতত্ত্ব, জলবায়ুতত্ত্ব রয়েছে। এগুলো ছাড়াও রয়েছে মৃত্তিকাবিদ্যা ও উদ্ভিদবিদ্যা। পৃথিবীর বহিরাবরণ ও ভূত্বকের গঠন উপাদান মৃত্তিকা ভূগোলের আওতায় পড়ে। মৃত্তিকার উৎপত্তি, গঠন, ভূতাত্ত্বিক সময় মাপনি অনুযায়ী মৃত্তিকার গঠন ও বিন্যাস, অঞ্চল ও সময়ভেদে মৃত্তিকার বিস্তরণ, নৈসর্গিক প্রক্রিয়া, মাটির পার্শ্বচিত্র, মাটির ভৌত গুণাবলি, ঘনত্ব, মৃত্তিকার ওপর নির্ভর করে গড়ে ওঠা প্রাণী ও উদ্ভিদজগতের বিন্যাস প্রভৃতি সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়; যা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। প্রাকৃতিক ভূগোলের আরেকটি বিষয় হচ্ছে উদ্ভিদবিদ্যা। এ শাখায় সময় ও স্থানভেদে উদ্ভিদের ক্রমবিকাশ, পরিবেশের ওপর উদ্ভিদের প্রভাব, সময় ও স্থানভেদে উদ্ভিদের বিন্যাস, উদ্ভিদ বাস্তববিদ্যা, উদ্ভিদের বৈশিষ্ট্য, বাস্তুসংস্থান অভিযোজন, উদ্ভিদ ক্রমাগমনের নিয়ামক প্রভৃতি বিষয় আলোচনা করা হয়। সুতরাং বলা যায়, প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে প্রকৃতিপ্রদত্ত ভূপৃষ্ঠের ভূঅভ্যন্তর এবং ভূপৃষ্ঠের বাইরের অবয়ব সম্বন্ধে ধারণা লাভ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উক্ত বিষয়গুলো ছাড়াও প্রাকৃতিক ভূগোলে আর কী কী বিষয় আলোচনা করা হয় ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর