উদ্দীপকে আলোচ্য অংশটির বিষয়বস্তু আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচ্য অংশটি হলো প্রাকৃতিক ভূগোল। যার মূল আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক বিষয়াদি। পৃথিবীর জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের যাবতীয় বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। যথা- ১. অশ্মমণ্ডল, ২. বায়ুমণ্ডল, ৩. বারিমণ্ডল। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণকে অশ্মমণ্ডল বলে। এ মণ্ডলের নিচ থেকে উপরের দিকে ক্রমশ ভারী থেকে হালকা শিলা রয়েছে। এ স্তর গঠনকারী উপাদানগুলোর মধ্যে সিলিকন ও অ্যালুমিনিয়াম বেশি থাকায় এ স্তরকে সিয়াল স্তর বলে। ভূ-অভ্যন্তর ও বাইরে কার্যরত বিভিন্ন নিয়ামক ও শক্তি একত্রে অশ্মমণ্ডল বৈচিত্র্যে ভূমিরূপের সৃষ্টি করেছে। যেমন- পর্বত, মালভূমি ও সমভূমি। আমাদের এ পৃথিবী নানা রকম গ্যাসীয় উপাদান দ্বারা পরিবেষ্টিত। এসব গ্যাসীয় উপাদানের নাম বায়ু। পৃথিবীর যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তার নাম বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর। বায়ুর বিভিন্ন উপাদানও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, জলবায়ু প্রভৃতি বায়ুমণ্ডলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের অন্যতম আলোচ্য বিষয় হলো বারিমণ্ডল। পৃথিবী 'বর্তমান অবস্থায় রূপান্তরের সময় ভূআন্দোলনের ফলে ভূপৃষ্ঠ অসমানভাবে সংকুচিত হয়। ফলে ভূপৃষ্ঠের কিছু অংশ বেশ উচ্চ এবং কিছু অংশ নিচু হয়েছে। এ নিচু অংশই বারিমণ্ডলে পরিণত হয়েছে। সাগর, মহাসাগর, উপসাগর, সমুদ্রস্রোত, জোয়ারভাটা, সাগর তলের ভূপ্রকৃতি প্রভৃতি বারিমণ্ডলের আলোচ্য বিষয়।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে আলোচ্য অংশটির বিষয়বস্তু আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর