বান্দরবান ও নরসিংদীর ভূমিরূপের তুলনামূলক বর্ণনা দাও।
উত্তর: বান্দরবান ও নরসিংদী জেলা দুটি বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থিত। তাই এদের ভূমিরূপের গঠন- প্রকৃতিও ভিন্ন। বান্দরবান জেলাটি টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি হয়। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এখানে ভূপ্রকৃতি অনেক বন্ধুর প্রকৃতির। কোথাও পর্বত, কোথাও পাহাড়, কোথাও উপত্যকা, কোথাও ভূমি খুব বেশি ঢালু। এ অঞ্চল পাহাড়-পর্বতে ঘেরা। এ পাহাড়গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। মৃত্তিকা অনুর্বর হওয়ায় ভালো ফসল জন্মায় না। এখানকার আদিবাসিরা পাহাড় কেটে ভিন্ন ভিন্ন জায়গায় জুম চাষ করে। এখানে প্রচুর বনভূমি রয়েছে। পক্ষান্তরে, নরসিংদী জেলার ভূপ্রকৃতি সমভূমি প্রকৃতির। এটি সাম্প্রতিককালে নদীবিধৌত পলি দ্বারা গঠিত হয়েছে বলে একে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নামে অভিহিত করা হয়। এখানে কোনো পাহাড়পর্বত নেই, পুরো অঞ্চলই সমভূমি। এখানকার মৃত্তিকা উর্বর এবং পলি দোআঁশ প্রকৃতির। যার ফলে এ অঞ্চলে প্রচুর শস্য উৎপন্ন হয়। এ অর্থে বলা যায়, বান্দরবান ও নরসিংদী জেলার 'ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
বান্দরবান ও নরসিংদীর ভূমিরূপের তুলনামূলক বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর