গ্রুপ-'B [গণিত] -এর উপাদানগুলোর আলোচ্য বিষয়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে গ্রুপ-B-এ প্রাকৃতিক ভূগোলের জলবায়ুতত্ত্ব জীবমণ্ডল ও সমুদ্রবিদ্যা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। আবহাওয়ার দীর্ঘসময়ের গড় অবস্থাকে জলবায়ু বলে। আর আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান ও নিয়ামক যেমন- বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, গতি, বৃষ্টিপাত প্রভৃতি জলবায়ুতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও পৃথিবীব্যাপী জলবায়ুর তারতম্যগত কারণে বিভিন্ন জলবায়ু অঞ্চল নিয়েও এ ভূগোল আলোচনা করে থাকে। উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ইত্যাদি জীবমণ্ডলের আলোচনার বিষয়বস্তু। প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর বিভিন্ন বনাঞ্চল, ইকোসিস্টেম, বায়োম, কার্বন ও নাইট্রোজেন চক্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সমুদ্রতত্ত্বে পানিচক্র, সাগর ও মহাসাগরের জলরাশি, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সমুদ্রস্রোত, পানির ভৌত বৈশিষ্ট্য, সমুদ্র' তরঙ্গ ও জোয়ারভাটা, সামুদ্রিক অর্থনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
গ্রুপ-'B -এর উপাদানগুলোর আলোচ্য বিষয়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর