সেমিনারে আলোচিত বিষয়ের উপাদানগুলো সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত কর।
উত্তর: সেমিনারে আলোচিত বিষয়ের উপাদানগুলো হলো ভূমিরূপ, জলবায়ু ও সমুদ্র। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক ও তার উপাদানসমূহ সম্পর্কে জানা যায় ভূমিরূপ সম্পর্কিত তথ্য পাঠদানের মাধ্যমে। তাই ভূমিরূপ সম্পর্কিত তথ্য পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ এর প্রধান বিষয়বস্তু হলো পৃথিবীর জন্ম, তার অভ্যন্তরীণ অবস্থা, খনিজ ও শিলার উৎপত্তি, ভূআন্দোলন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, ভূপৃষ্ঠের পরিবর্তন, নদীর কার্য, বায়ুপ্রবাহের কার্য, হিমবাহের কার্য প্রভৃতি। অপরদিকে বায়ুমণ্ডল, বায়ুর স্তর, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, ঝড়বৃষ্টি প্রভৃতি সম্পর্কে জানা যায় জলবায়ুসংক্রান্ত বিষয় পাঠের মাধ্যমে। এমনকি বায়ুর তাপ গ্রহণ ক্ষমতা, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার প্রক্রিয়া, বিকিরণ প্রক্রিয়া, উচ্চতার হ্রাসবৃদ্ধি প্রভৃতি বিষয়ও জলবায়ুসংক্রান্ত বিষয় পাঠের মাধ্যমে জানা যায়। আবার সাগর ও সমুদ্রের উৎপত্তি, সমুদ্রের পানির প্রকৃতি, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, তলানি, সামুদ্রিক জীব, সমুদ্রস্রোত, জোয়ারভাটা ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় সমুদ্র সম্পর্কিত তত্ত্ব পাঠ করে।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
সেমিনারে আলোচিত বিষয়ের উপাদানগুলো সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর