শেয়ারFacebookWhatsApp

ভূমিরূপতত্ত্ব কী?

উত্তর: যে বিষয় পাঠে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক ও তার উপাদানসমূহ সম্পর্কে জানা যায়, তাকে ভূমিরূপতত্ত্ব বলা হয়।

HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল

ভূমিরূপতত্ত্ব কী?

উদ্দীপক

একাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রাকৃতিক ভূগোল পাঠ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করে। সেখানে বক্তারা বলেন ভূমিরূপ, জলবায়ু ও সমুদ্র সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোল পাঠ জরুরি। সেমিনার থেকে শিক্ষার্থীরা উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব অনুধাবন করেন।

উত্তর

যে বিষয় পাঠে পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক ও তার উপাদানসমূহ সম্পর্কে জানা যায়, তাকে ভূমিরূপতত্ত্ব বলা হয়।

উত্তর

প্রাকৃতিক ভূগোলে জলবায়ু পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ বিষয় পাঠে আমরা প্রথমে বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুর স্তরবিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও বায়ুর চাপ প্রভৃতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি। দ্বিতীয়ত, এটি পাঠ করে বায়ুপ্রবাহের কারণ, বায়ুর দিক, বায়ুর শ্রেণিবিভাগ এবং বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয়ও জানা যায়। এমনকি বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিবলয়, বৃষ্টিপাতের প্রকারভেদ প্রভৃতি বিষয়ও জানা যায়। এছাড়া আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ুর বিষয়ে বিভিন্ন জ্ঞান লাভ করা যায়। জলবায়ুভেদে পরিবেশগত পার্থক্য এবং মানব কর্মকাণ্ডে এর প্রভাব সম্পর্কে ধারণা লাভের জন্য জলবায়ু পাঠের গুরুত্ব রয়েছে।

উত্তর

সেমিনারে আলোচিত বিষয়ের উপাদানগুলো হলো ভূমিরূপ, জলবায়ু ও সমুদ্র। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক ও তার উপাদানসমূহ সম্পর্কে জানা যায় ভূমিরূপ সম্পর্কিত তথ্য পাঠদানের মাধ্যমে। তাই ভূমিরূপ সম্পর্কিত তথ্য পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ এর প্রধান বিষয়বস্তু হলো পৃথিবীর জন্ম, তার অভ্যন্তরীণ অবস্থা, খনিজ ও শিলার উৎপত্তি, ভূআন্দোলন ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ, ভূপৃষ্ঠের পরিবর্তন, নদীর কার্য, বায়ুপ্রবাহের কার্য, হিমবাহের কার্য প্রভৃতি। অপরদিকে বায়ুমণ্ডল, বায়ুর স্তর, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, ঝড়বৃষ্টি প্রভৃতি সম্পর্কে জানা যায় জলবায়ুসংক্রান্ত বিষয় পাঠের মাধ্যমে। এমনকি বায়ুর তাপ গ্রহণ ক্ষমতা, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার প্রক্রিয়া, বিকিরণ প্রক্রিয়া, উচ্চতার হ্রাসবৃদ্ধি প্রভৃতি বিষয়ও জলবায়ুসংক্রান্ত বিষয় পাঠের মাধ্যমে জানা যায়। আবার সাগর ও সমুদ্রের উৎপত্তি, সমুদ্রের পানির প্রকৃতি, সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, তলানি, সামুদ্রিক জীব, সমুদ্রস্রোত, জোয়ারভাটা ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় সমুদ্র সম্পর্কিত তত্ত্ব পাঠ করে।

উত্তর

সেমিনার থেকে শিক্ষার্থীরা প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব অনুধাবন করে। প্রাকৃতিক ভূগোল হলো ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের বাইরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অংশ বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা লাভ করা যায়। এর মাধ্যমে, বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুর স্তরবিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও চাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া বায়ুপ্রবাহের কারণ, বায়ুপ্রবাহের দিক, বায়ুর শ্রেণিবিভাগ, বিভিন্ন প্রকার ঘূর্ণিবাত, জলীয়বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, বৃষ্টিবলয়, বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ এবং বিভিন্ন প্রকার আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। ভূত্বকের অবনত অংশে অবস্থিত বিশাল পানিরাশিকে বারিমণ্ডল বলে। এটিও প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানা যায়। অর্থাৎ সাগর- মহাসাগরের উৎপত্তি, সমুদ্রতলদেশের ভূপ্রকৃতি, সমুদ্রের পানির বৈশিষ্ট্য, সমুদ্রস্রোত, জোয়ারভাটা, কীভাবে স্থলমণ্ডল ও বারিমণ্ডল সৃষ্টি হলো, ভূপৃষ্ঠের সুবিশাল এলাকা সম্পর্কে ধারণা, বিভিন্ন প্রকার শৈবাল, সমুদ্র তরঙ্গ ও তার কাজ প্রভৃতি যাবতীয় বিষয় প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানা যায়। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, তার উপাদানসমূহ, পৃথিবীর জন্ম, শিলার উৎপত্তি, ভূ-আন্দোলন, পৃথিবীর জন্ম সম্পর্কিত বিভিন্ন ভূগোলবিদের মতবাদ, কীভাবে পাহাড় থেকে নদীর উৎপত্তি, হিমবাহ ও বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে কীভাবে ভূমিরূপ সৃষ্টি হয় প্রভৃতি যাবতীয় বিষয় প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানতে পারি। জীবমণ্ডল তথা জীবের বৈশিষ্ট্য ও ধরন, মানুষ ও প্রাণীর আবাসস্থল প্রভৃতি সম্বন্ধে প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে জানা যায়। পরিশেষে বলা যায়, মানুষ ও পরিবেশের যে সম্পর্ক তা নিয়ে প্রাকৃতিক ভূগোল বিস্তারিত ধারণা দেয়। তাই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব অনেক।
HSCGeography 1st PaperChapter 1 : প্রাকৃতিক ভূগোল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্ররা একটি সেমিনারে অংশগ্রহণ করে যে সেমিনারে আলোচ্য বিষয় ছিল ভূমিতত্ত্ব, সমুদ্রতত্ত্ব, জলবায়ুতত্ত্ব। বিষয়গুলো আলোচনা করতে আরও অনেক বিষয় ওঠে আসে। যাতে ছাত্ররা বুঝতে পারে প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব রয়েছে।
বায়ুমণ্ডল কী?
জলবায়ুর নিয়ামক কাকে বলে?
উক্ত বিষয়গুলো ছাড়াও প্রাকৃতিক ভূগোলে আর কী কী বিষয় আলোচনা করা হয় ব্যাখ্যা কর।
প্রাকৃতিক ভূগোল পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে-এর সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভূগোল ও পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূগোলকে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা, আবার কেউ বলেছেন প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান। পরিবেশের বিজ্ঞানের সম্পৃক্ততা ছাড়া ভূগোলকে ভাবা যায় না।
ভূগোল কাকে বলে?
প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের পার্থক্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে প্রাকৃতিক ভূগোল পাঠের পক্ষে যুক্তি দাও।
ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকাশ শীতের ছুটিতে বান্দরবানে ঘুরতে গেল। সে এখানে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ি নদী এবং পাহাড়ি বনাঞ্চল দেখে মুগ্ধ হলো। সে ভাবল ঢাকা শহর থেকে এখানের পরিবেশ কত আলাদা।
প্রাকৃতিক ভূগোল কী?
প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কী?
আকাশ বান্দরবানে যে প্রাকৃতিক পরিবেশ দেখেছে তা ভূগোলের কোন অংশে কীভাবে আলোচিত হয়?
প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রতন ও রহিম এস.এস.সি পরীক্ষা শেষে বান্দরবান বেড়াতে গেল। তারা সেখানে লক্ষ করল এখানকার ভূমিরূপ তাদের গ্রামের বাড়ি নরসিংদীর মতো নয়। তারা আরও লক্ষ করল এখানকার মানুষের কর্মকাণ্ডের ধরনও তাদের এলাকার মতো নয়। তারা এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চায়। তাই তারা বাড়ি এসে ভূগোল প্রভাষকের সাথে যোগাযোগ করে। প্রভাষক তাদের প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন।
জোয়ারভাটা প্রাকৃতিক ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়সমূহের তালিকা কর।
বান্দরবান ও নরসিংদীর ভূমিরূপের তুলনামূলক বর্ণনা দাও।
প্রভাষক রতন ও রহিমকে কেন প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাকৃতিক ভূগোল, ভূগোলশাস্ত্রের একটি অন্যতম পুরাতন ক্ষেত্র। প্রকৃতির দেওয়া পরিবেশ নিয়েই প্রাকৃতিক পরিবেশ যা প্রাকৃতিক ভূগোলে অধ্যয়ন করা হয়। আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, মাটি, পানি, গাছপালা, নিম্নভূমি, হ্রদ, নদী, পশুপাখি এসবই প্রকৃতির দান।
শিলামণ্ডল কাকে বলে?
প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলোর নাম লেখ।
উদ্দীপকে আলোচ্য অংশটির বিষয়বস্তু আলোচনা কর।
উক্ত বিষয় অধ্যয়নের গুরুত্ব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রুপ A গ্রুপ B জোয়ারভাটা জলবায়ুতত্ত্ব সমুদ্রস্রোত জীবমণ্ডল সমুদ্রখাত সমুদ্রবিদ্যা
মোহোবিচ্ছেদ কী?
স্তূপ পর্বতের প্রধান ৪টি বৈশিষ্ট্য লিখ।
গ্রুপ-'AA^{\prime}-এর উপাদানগুলো প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা কর।
গ্রুপ-'BB^{\prime}-এর উপাদানগুলোর আলোচ্য বিষয়সমূহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

প্রাকৃতিক ভূগোল পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে-এর সপক্ষে তোমার মতামত দাও।উক্ত বিষয়গুলো ছাড়াও প্রাকৃতিক ভূগোলে আর কী কী বিষয় আলোচনা করা হয় ব্যাখ্যা কর।ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ কর।উদ্দীপকের আলোকে প্রাকৃতিক ভূগোল পাঠের পক্ষে যুক্তি দাও।প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের তাৎপর্য ব্যাখ্যা কর।আকাশ বান্দরবানে যে প্রাকৃতিক পরিবেশ দেখেছে তা ভূগোলের কোন অংশে কীভাবে আলোচিত হয়?প্রভাষক রতন ও রহিমকে কেন প্রাকৃতিক ভূগোল পাঠের পরামর্শ দিলেন? বিশ্লেষণ কর।বান্দরবান ও নরসিংদীর ভূমিরূপের তুলনামূলক বর্ণনা দাও।উক্ত বিষয় অধ্যয়নের গুরুত্ব লেখ।উদ্দীপকে আলোচ্য অংশটির বিষয়বস্তু আলোচনা কর।গ্রুপ-'B [গণিত] -এর উপাদানগুলোর আলোচ্য বিষয়সমূহ বিশ্লেষণ কর।গ্রুপ-'A [গণিত] -এর উপাদানগুলো প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা ক

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।