উদ্দীপকে উল্লিখিত শাখা দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক ভূগোলের শাখা দুটি হলো জলবায়ুবিদ্যা ও ভূমিরূপবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বায়ুর উপাদান, ধর্ম, বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, আবহাওয়া ও জলবায়ুর শ্রেণিবিভাগ, জলবায়ু অঞ্চল প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বলে। অন্যদিকে, প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, ভূত্বক, পৃথিবীর উপরিভাগের পরিবর্তন, বিভিন্ন ভূমিরূপ ও এর পরিবর্তন প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বলে। উক্ত শাখা দুটির মধ্যে কিছু বৈসাদৃশ্য লক্ষ করা যায়। যেমন- জলবায়ুবিদ্যা জলবায়ুর উপাদান যেমন- বায়ুর চাপ, তাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আর, ভূমিরূপবিদ্যা ভূপৃষ্ঠের উঁচু-নিচু অংশগুলো; যেমন- পর্বত, মালভূমি, সমভূমি, নদী ইত্যাদি নিয়ে আলোচনা করে। জলবায়ুর নিয়ামক হিসেবে অক্ষাংশ, ভূমির ঢাল, পর্বতের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি বিষয় জলবায়ুবিদ্যায় আলোচিত হয়। ভূপৃষ্ঠ পরিবর্তনের বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন- ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন, নগ্নীভবন ইত্যাদি ভূমিরূপবিদ্যায় আলোচিত হয়। সুতরাং বলা যায়, জলবায়ুবিদ্যা ও ভূমিরূপবিদ্যা শাখা দুটির বিষয়বস্তুর মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাখা দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর