উদ্দীপকের আলোকে ভূগোলবিদদের আলোচিত বিষয়টির পরিসর ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভূগোলবিদদের আলোচিত বিষয়বস্তু হলো প্রাকৃতিক ভূগোল যার পরিসর ব্যাপক। নিচে প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাখ্যা করা হলো- প্রাকৃতিক ভূগোল আবহাওয়া ও জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, পানি ও এর বিভিন্ন রূপ এবং ভূমিরূপের স্থানিক ধরন আলোচনা করে থাকে। প্রাকৃতিক ভূগোল মূলত মানুষ কীভাবে প্রকৃতির ওপর প্রভাববিস্তার করে সে বিষয়ে তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ-প্রদান করে। এর ক্ষেত্র বা পরিসরগুলো হলো- ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্র ভূগোল, মৃত্তিকা ভূগোল ও জীবভূগোল প্রভৃতি। প্রাকৃতিক ভূগোল উল্লিখিত বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে। যেহেতু প্রাকৃতিক সকল বিষয় নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে তাই বলা যায় প্রাকৃতিক ভূগোলের পরিসর ব্যাপক।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভূগোলবিদদের আলোচিত বিষয়টির পরিসর ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর