উদ্দীপক অনুসারে উল্লিখিত অজৈব উপাদান প্রাকৃতিক ভূগোল অধ্যয়নে গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অজৈব উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, নদনদী এবং জলবায়ু। সাধারণত ভূপৃষ্ঠের ধরনকে ভূপ্রকৃতি বলা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এসব ভূপ্রকৃতি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাববিস্তার করে। আবার কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর নদনদীর প্রভাব অত্যন্ত নিবিড়। পূর্বে নদীমাতৃক দেশগুলোতে বড় বড় নদীর তীরে সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এছাড়া জলবায়ু মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর যতটা প্রভাববিস্তার করে অন্য কোনো প্রাকৃতিক পরিবেশ ততটা প্রভাববিস্তার করে না। জলবায়ুর পার্থক্যের কারণে বিভিন্ন দেশের মানুষের খাদ্য, পরিধেয় এবং বাসগৃহ নির্মাণপ্রণালির মধ্যে তারতম্য ঘটে থাকে। সুতরাং উল্লিখিত অজৈব উপাদানগুলো মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়ে থাকে।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উদ্দীপক অনুসারে উল্লিখিত অজৈব উপাদান প্রাকৃতিক ভূগোল অধ্যয়নে গুরুত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর