উদ্দীপকের ভাষায় উল্লিখিত বিষয়গুলো পরিবেশের উপাদান। উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের বিষয়গুলো হলো নদনদী, পাহাড়, পর্বত, উদ্ভিদ ও মানুষ। এসব বিষয় হচ্ছে পরিবেশের উপাদান। আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশের, আওতাভুক্ত। পরিবেশের উপাদান হলো- জড় ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, মৃত্যু আছে তাদের বলে জীব। গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জীব পরিবেশ। অন্যদিকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা পরিবেশের জড় উপাদান। কারণ এসব উপাদানের কোনো জীবন নেই, এরা বংশবৃদ্ধি করতে পারে না। খাবার খায় না এবং এদের কোনো বৃদ্ধিও ঘটে না। তাই এরা পরিবেশে জড় উপাদান। এ জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বিষয়গুলো অর্থাৎ নদনদী, পাহাড়, পর্বত, উদ্ভিদ ও মানুষ পরিবেশের উপাদান।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
উদ্দীপকের ভাষায় উল্লিখিত বিষয়গুলো পরিবেশের উপাদান। উত্তরের স্বপক্ষে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর