তুহিন যেসব বিষয় নিয়ে ছবি আঁকে তার সাথে ভূগোলের সম্পর্ক উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে তুহিন নদনদী, পাহাড়-পর্বত, উদ্ভিদ ও মানুষের ছবি আঁকে। এসব বিষয়ের সাথে ভূগোলের গভীর সম্পর্ক বিদ্যমান। মানুষ পৃথিবীতে বাস করে এবং এখানেই তাদের জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজ সম্পদ মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রবাহিত করে এবং মানুষের ক্রিয়াকলাপ যেমন- ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহর-বন্দর প্রকৃতি এবং পরিবেশের নানা ধরনের পরিবর্তন ঘটায়। পূর্ব থেকেই মানুষ এসব প্রাকৃতিক বিষয়ক উপাদান কাজে লাগিয়ে তার জীবনধারণের জন্য নানা রকমভাবে গবেষণা করছেন। যে কারণে মানুষ ও পরিবেশের উপাদানের মধ্যে মিথস্ক্রিয়ার একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে। এ সম্পর্কের মূলে আছে কার্যকারণ। ভূগোলের প্রধান কাজ হলো এ কার্যকারণ উদঘাটন করা। সুতরাং বলা যায়,, উদ্দীপকে তুহিনের ছবি আঁকার বিষয়গুলো পরিবেশের উপাদানগুলোর সাথে ভূগোলের সম্পর্ক রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 1 : প্রাকৃতিক ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 1 : প্রাকৃতিক ভূগোল · সৃজনশীল
তুহিন যেসব বিষয় নিয়ে ছবি আঁকে তার সাথে ভূগোলের সম্পর্ক উপস্থাপন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর