HSCIslamic Studies 1st Paperসৃজনশীল
উদ্দীপক
রশিদপুর গ্রামের যুবকদের আমন্ত্রণে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা বদিউল আলম এলাকায় পৌঁছলে স্থানীয় লোকজন তাঁকে গুড ইভিনিং বলে স্বাগত জানান এবং তাঁর হাতে স্বর্ণ নির্মিত বেইজ পরিয়ে দেন। কিন্তু মাওলানা সাহেব বিস্মিত ও ক্ষুদ্ধ হয়ে বেইজ খুলে ফেলেন। রাতে এলাকার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন- জাতি হিসেবে আমাদের স্বকীয়তা রয়েছে যা আমাদেরই রক্ষা করতে হবে। যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে, সে তাদের অন্তর্ভুক্ত। পরে তাঁর নির্দেশনার আলোকে মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন যাদের কাজ হবে শিশু ও বয়স্কদের হাতে কলমে শিক্ষা দেওয়া, পারস্পরিক দায়িত্ববোধ শিখানো এবং এলাকার জনহিতকর কার্যাবলিতে মসজিদকে সম্পৃক্ত করা।
Dhaka · 2017
ক
হযরত শাহ মাখদুম (র) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?
খ
'ইসলামি শিক্ষা একটি সার্বজনীন শিক্ষা।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে মাওলানা বদিউল আলমের ক্ষুব্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ
ইমাম সাহেবের উদ্যোগে কীসের প্রতিফলন লক্ষণীয়? এর সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো