মনির উদ্দীনের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যক্তিজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: মনির উদ্দীন একজন তাকওয়াবান ব্যক্তি। তার জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।ইসলামি জীবনদর্শনের সকল সৎগুণের মূল হলো তাকওয়া। ব্যক্তির উন্নত চরিত্র গঠন ও সমুন্নত রাখার ক্ষেত্রে তাকওয়া দুর্গস্বরূপ। এটা ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দেয় এবং উন্নত চরিত্র গঠন করে। যে যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে।আল্লাহ বলেন- -অর্থ: তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান। (সুরা হুজুরাত: ১৩)তাকওয়ার মাধ্যমে আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি অমিয় নুর লাভ করে। তার অন্তর পবিত্র আলোয় আলোকিত হয়। মনির উদ্দীনের পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামী খাবারে অভ্যস্ত নন, দামী পোশাক পরিধান করেন না।এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন। তিনি মূলত এ কাজগুলো করেন আল্লাহ ভীতি থেকেই। ফলে তিনি একজন মুমিন-মুত্তাকি হিসেবে তার ব্যক্তি জীবনকে প্রভাবিত করে ইহকাল ও পরকালে অধিক মর্যাদার অধিকারী হবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মনির উদ্দীনের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যক্তিজীবনে এর প্রভাব বিশ্লেষণ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর