শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ড. রমিজ উদ্দীনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: ড. রমিজ উদ্দিনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের অন্যতম শাখা ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।মুসলিম মনীষীদের ভূগোলবিষয়ক জ্ঞানের উৎস ছিল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও কুরআন মাজিদ। মুসলিম ভূগোলবিদদের মধ্যে মুসা আল খাওয়ারেজেমি পৃথিবীকে 'সাতটি ভুখণ্ডে' বিভক্ত করেন। আরবের প্রধান বাণিজ্যপথ এবং চীন, জাপান ও কোরিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন ইবনে খুরদাদ। আল-ইয়াকুবীর গ্রন্থের নাম 'কিতাবুল-বুলদান'। এ গ্রন্থে তিনি আরব থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকার নগরসমূহের বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরেন। আল মুকাদ্দাসী ছিলেন শ্রেষ্ঠতম ভূগোলবিদ। সমুদ্রতত্ত্বের ওপর 'আকবার আল-জামারি' নামে তার একটি তথ্যবহুল বই রয়েছে। এছাড়া আল-বিরুনী নদীর ভূসংস্থান, ভূতত্ত্ব, জোয়ারভাটা, ভূমি পরিমাপমূলক কাজ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।উদ্দীপকের ড. রমিজ উদ্দিন দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। এগুলো মূলত ভূগোলশাস্ত্র বিষয়ক। তাই বলা যায়, রমিজ উদ্দিনের গবেষণা মুসলিম জ্ঞান-বিজ্ঞানের ভুগোলশাস্ত্রের সাথে মিলে যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ড. রমিজ উদ্দীনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞা…

উদ্দীপক

জনাব আবদুস সালাম ফলমূল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অন্যদিকে ড. রমিজ উদ্দীন দেশের ভূমিরূপ, রাস্তা-ঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত করেন ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শায়খ আবুল হাসেম বলেন, এ ধরনের গবেষণা দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করিয়ে দেয়।

Dhaka · 2017

উত্তর

দারুল আরকাম ছিল একটি শিক্ষালয়; যা মক্কার সাফা পাহাড়ের পাদদেশে মহানবি (স) তাঁর সাহাবি আরকাম (রা)-এর বাড়িতে প্রতিষ্ঠা করেন।

উত্তর

আব্বাসীয় আমলে বায়তুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমদের বিজ্ঞানচর্চায় এক নতুন মাইলফলক স্থাপিত হয়। আব্বাসীয় খলিফা আল-মামুন ৮৩০ খ্রি. বর্তমানে ইরাকের বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বিজ্ঞানসহ অন্যান্য বিভাগে অবদান রেখে আসছে। এখানে পারসিক জ্যোতির্বিজ্ঞানের মূল্যবান গ্রন্থগুলো অনুবাদ করা হয়। আল-খাওয়ারেজমি বায়তুল হিকমায় কর্মরত অবস্থায় বীজগণিতে অবদান রাখেন। মোহাম্মদ মুসা ইতিহাসে সর্বপ্রথম পদার্থবিদ্যার সূত্রের সর্বজনীনতা প্রমাণ করেন। এখানকার পণ্ডিতরা ৮২৮ খ্রি. সর্বপ্রথম মানমন্দির নির্মাণ করেন। এসব অবদানের কারণেই বায়তুল হিকমার প্রতিষ্ঠাকে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

ড. রমিজ উদ্দিনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের অন্যতম শাখা ভূগোলশাস্ত্রের মিল রয়েছে।মুসলিম মনীষীদের ভূগোলবিষয়ক জ্ঞানের উৎস ছিল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও কুরআন মাজিদ। মুসলিম ভূগোলবিদদের মধ্যে মুসা আল খাওয়ারেজেমি পৃথিবীকে 'সাতটি ভুখণ্ডে' বিভক্ত করেন। আরবের প্রধান বাণিজ্যপথ এবং চীন, জাপান ও কোরিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন ইবনে খুরদাদ। আল-ইয়াকুবীর গ্রন্থের নাম 'কিতাবুল-বুলদান'। এ গ্রন্থে তিনি আরব থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকার নগরসমূহের বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরেন। আল মুকাদ্দাসী ছিলেন শ্রেষ্ঠতম ভূগোলবিদ। সমুদ্রতত্ত্বের ওপর 'আকবার আল-জামারি' নামে তার একটি তথ্যবহুল বই রয়েছে। এছাড়া আল-বিরুনী নদীর ভূসংস্থান, ভূতত্ত্ব, জোয়ারভাটা, ভূমি পরিমাপমূলক কাজ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।উদ্দীপকের ড. রমিজ উদ্দিন দেশের ভূমিরূপ, রাস্তাঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। এগুলো মূলত ভূগোলশাস্ত্র বিষয়ক। তাই বলা যায়, রমিজ উদ্দিনের গবেষণা মুসলিম জ্ঞান-বিজ্ঞানের ভুগোলশাস্ত্রের সাথে মিলে যায়।

উত্তর

জনাব আবদুস সালামের গবেষণার সাথে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের গবেষণা তথা রাসায়নিক গবেষণার তুলনা করা যায়। রসায়নশাস্ত্রের জনক জাবির ইবন হাইয়ান। তার বড় কৃতিত্ব হলো তিনি রাসায়নিক সূত্র ও পদ্ধতির ব্যাবহারিক রূপ দেন। তিনি ধাতুর মানগত উন্নতি বিধান, স্টিল ও লোহা তৈরি, মারকাসাইট থেকে স্থায়ী লেখার কালি, চামড়া ও কাপড় রং করা, লোহা সংরক্ষণের জন্য বার্নিস ব্যবহার করা, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড থেকে কাচ তৈরি করা, এসিডের ঘনত্বের জন্য অম্লরস, চোলাই করার পদ্ধতির সফল প্রয়োগ করেন। সাইট্রিক এসিড, সিলভার নাইট্রেড, কিউরিক ক্লোরাইড, এন্টিমনি, আর্সেনিক প্রভৃতি ব্যবহারের বিষয়েও তার প্রয়োজনীয় জ্ঞান ছিল। তিনি লবণ তৈরির একটি সফল ব্যাবহারিক পদ্ধতিরও উদ্ভাবন করেন।উদ্দীপকের জনাব আবদুস সালাম ফলমূল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ প্রণয়ন করেন। এগুলি মূলত রাসায়নিক গবেষণার সাথে সম্পর্কিত।উপর্যুক্ত আলোচনায় সুস্পষ্ট যে, জাবির ইবনে হাইয়ান যেমন বিভিন্ন রাসায়নিক গবেষণা করেছেন ঠিক তেমনি উদ্দীপকের জনাব আব্দুস সালামও রাসায়নিক গবেষণা বিষয়ক গ্রন্থ প্রণয়ন করেছেন।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।