উদ্দীপকে মাওলানা বদিউল আলমের ক্ষুব্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাওলানা বদিউল আলমের ক্ষুদ্ধ হওয়ার কারণ ইসলামি সংস্কৃতির চর্চা না করা।ইসলামি মূল্যবোধে গড়ে ওঠা সংস্কৃতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। জাতীয় সংস্কৃতি জাতির পরিচিতির প্রতীক। এক জাতি থেকে অন্য জাতির নীতি, দর্শন, চরিত্র ও স্বাতন্ত্র্য আলাদা অস্তিত্ব পায় সংস্কৃতির মাধ্যমে। ইসলামি সংস্কৃতি মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করে।রাসুল (স.) বলেন- অর্থ: যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (মুসনাদে আহমদ)।ইসলামি সংস্কৃতি সঠিকভাবে চর্চা করার মাধ্যমে তাকওয়াবান হতে পারলে দুনিয়া ও আখিরাতের সাফল্য নিশ্চিত হয়।উদ্দীপকে দেখা যায়, রশিদপুর গ্রামের যুবকদের আমন্ত্রণে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা বদিউল আলম এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাকে 'গুড ইভিনিং' বলে স্বাগত জানান ও তার হাতে স্বর্ণ নির্মিত বেইজ পরিয়ে দেন। কিন্তু মাওলানা সাহেব বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে বেইজ খুলে ফেলেন। গুড ইভিনিং বলা, স্বর্ণের বেইজ পরানো এগুলি ইসলামি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামি সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় যে, সাক্ষাতের সময় সালাম বিনিময় করতে হবে। কেননা রাসুল (স) বলেছেন, সালাম বিনিময়ের পরেই অন্যান্য কথাবার্তা (মেশকাত)। স্থানীয় লোকজনের স্বর্ণের বেইজ পরানো এবং সালাম না দিয়ে গুড ইভিনিং বলে স্বাগত জানানো ইত্যাদি কর্মকাণ্ড নিঃসন্দেহে অনৈসলামিক সংস্কৃতির অনুকরণ। আর অনৈসলামিক সংস্কৃতির অনুকরণ করায় মাওলানা বদিউর আলম ক্ষুদ্ধ হয়ে ওঠেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মাওলানা বদিউল আলমের ক্ষুব্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর