শেয়ারFacebookWhatsApp

'আত্মশুদ্ধিতে সালাতের ভূমিকা অনন্য।'- ব্যাখ্যা কর।

উত্তর: সালাত মানুষের আত্মা পরিশুদ্ধ করে। পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। সালাত এ অপবিত্রতা ও কলুষতা দূর করে। একজন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না। তেমনি পাঁচবার নামাজ আদায় করলে অভ্যন্তরীণ অপবিত্রতা দূরীভূত হয়ে মানবাত্মা পরিশুদ্ধ হয়। সালাত আল্লাহকে স্মরণের অন্যতম মাধ্যম। আর আত্মশুদ্ধিতে আল্লাহর এই স্মরণ বা সালাতের ভূমিকা অনস্বীকার্য।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'আত্মশুদ্ধিতে সালাতের ভূমিকা অনন্য।'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

ব্যবসায় ব্যাপক সাফল্যের পর হারুন মির্জা খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রী পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায় ও রাতে বাড়িতে এক পার্টির আয়োজন করে। বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ উল্লাস করে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট হন। পরের দিন হারুন মির্জা তার বন্ধু মনির উদ্দীনকে পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামি খাবারে অভ্যস্ত নন, দামি পোষাক পরিধান করেন না। এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন।

Dhaka · 2017

উত্তর

সাধারণভাবে সত্য বলার অভ্যাস কিংবা অভ্যস্তরূপে সত্য বলাকে সিদক বা সত্যবাদিতা বলে।

উত্তর

সালাত মানুষের আত্মা পরিশুদ্ধ করে। পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। সালাত এ অপবিত্রতা ও কলুষতা দূর করে। একজন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না। তেমনি পাঁচবার নামাজ আদায় করলে অভ্যন্তরীণ অপবিত্রতা দূরীভূত হয়ে মানবাত্মা পরিশুদ্ধ হয়। সালাত আল্লাহকে স্মরণের অন্যতম মাধ্যম। আর আত্মশুদ্ধিতে আল্লাহর এই স্মরণ বা সালাতের ভূমিকা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে হারুন মির্জা কর্তৃক তাকওয়ার পরিপন্থি কাজ দেখে আহসান মির্জা অসন্তুষ্ট হন।তাকওয়ার মূল অর্থ- আত্মরক্ষা করা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে।তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা। এর বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সন্দেহযুক্ত হালাল বর্জন। এ স্তরে যে সকল বিষয়ের হালাল হওয়া সম্পূর্ণ সন্দেহমুক্ত, তবে জীবনের জন্য অপরিহার্য নয়- সেগুলো বর্জনের কথা বলা হয়। যেমন- অতিরিক্ত সুস্বাদু ও দামি খাবার বা পোশাক বর্জন করা। এ স্তরের তাকওয়া অনুশীলনকারীকে বলা হয় 'আতকীয়া'।ব্যবসায় সাফল্যের পর হারুন মির্জা খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রী পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায়। বাড়িতে পার্টি দেয়। সেখানে দামী খাবারের আয়োজন করে। সকলে দামী পোশাক পরে আসে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট। তার পিতার অসন্তুষ্ট হওয়ার কারণ মূলত আল্লাহ ভীতি বা তাকওয়া। তিনি মুত্তাকি হওয়ায় ছেলের তাকওয়া পরিপন্থি কাজ দেখে সন্তুষ্ট হতে পারেননি।

উত্তর

মনির উদ্দীন একজন তাকওয়াবান ব্যক্তি। তার জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।ইসলামি জীবনদর্শনের সকল সৎগুণের মূল হলো তাকওয়া। ব্যক্তির উন্নত চরিত্র গঠন ও সমুন্নত রাখার ক্ষেত্রে তাকওয়া দুর্গস্বরূপ। এটা ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দেয় এবং উন্নত চরিত্র গঠন করে। যে যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে।আল্লাহ বলেন- -অর্থ: তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান। (সুরা হুজুরাত: ১৩)তাকওয়ার মাধ্যমে আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি অমিয় নুর লাভ করে। তার অন্তর পবিত্র আলোয় আলোকিত হয়। মনির উদ্দীনের পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামী খাবারে অভ্যস্ত নন, দামী পোশাক পরিধান করেন না।এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন। তিনি মূলত এ কাজগুলো করেন আল্লাহ ভীতি থেকেই। ফলে তিনি একজন মুমিন-মুত্তাকি হিসেবে তার ব্যক্তি জীবনকে প্রভাবিত করে ইহকাল ও পরকালে অধিক মর্যাদার অধিকারী হবেন।
HSCIslamic Studies 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।