আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছে তাতে তার মধ্যে কী লক্ষ করা যাচ্ছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছেন তাতে তার মধ্যে ব্যবসায় নৈতিকতার বিষয়টি লক্ষ করা যাচ্ছে। ব্যবসায়ের সব ক্ষেত্রে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বিচার করা প্রয়োজন। ব্যবসায়ী তার নৈতিকতার মাধ্যমে সমাজের সব পক্ষের প্রতি সঠিক উপায়ে দায়িত্ব পালন করতে পারেন। উদ্দীপকে জনাব আকিব একজন খাদ্যদ্যব্য উৎপাদনকারী। গ্রাহকের নিকট আকর্ষণীয় করে তোলার জন্য তিনি কখনো তার পণ্যে রঙ মেশান না। কেউ তার দ্বারা প্রতারিত হলে তিনি ব্যথিত হন। সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি তিনি দায়িত্ব পালন করেন। এতে ক্রেতারা ন্যায্যমূল্যে উৎকৃষ্ট পণ্য পেয়ে তার প্রতি সন্তুষ্ট থাকেন। এতে সমাজে সব ক্রেতার কাছে তিনি সুপরিচিত হয়ে থাকবেন। সুতরাং জনাব আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছেন তা ব্যবসায় নৈতিকতারই প্রতিফলন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছে তাতে তার মধ্যে কী লক্ষ করা যাচ্ছে…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর