উদ্দীপকে রনির খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রনির খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের সামাজিক দায়িত্ব পালনের কাজটি করেছেন। সমাজের প্রতি করণীয় রয়েছে উদ্যোক্তার এ বোধ বা চিন্তাই হলো তার সামাজিক দায়িত্ববোধ। একজন উদ্যোক্তাকে সফলতা লাভে সমাজের বিভিন্ন পক্ষের (ক্রেতা-ভোক্তা, শ্রমিক-কর্মচারী, সরকার, বিনিয়োগকারী) সাথে কাজ করতে হয়। সংশ্লিষ্ট পক্ষের প্রতি দায়িত্ব পালনের স্বাভাবিক অনুভূতি যদি তার না থাকে তবে তার পক্ষে সংশ্লিষ্টদের সহানুভূতি অর্জন সম্ভব হয় না। উদ্দীপকের জনাব রনি কৃষি শিক্ষায় ডিগ্রি নিয়ে কৃষি খামার স্থাপন করলেন। তার খামারে উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রি করায় বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বেকার যুবকরাও তার খামারে কাজ পেয়ে বেকারত্ব দূর করতে পেরেছে। এতে তারা নিজেদের ও তাদের পরিবারের আর্থিক কল্যাণ করতে পারছে। যার ফলে তাদের জীবনমান উন্নত হচ্ছে। এখানে জনাব রনি তার সামাজিক দায়িত্ববোধ থেকেই এ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এভাবে রনি সমাজের মানুষের প্রতি তার সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রনির খামারে বেকারদের কাজ পাওয়ায় তিনি উদ্যোগের কোন কাজটি কর…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর