"দক্ষ ব্যবস্থাপনার অভাবই প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ" -যুক্তি দেখাও।
উত্তর: "দক্ষ ব্যবস্থাপনার অভাবই প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ"- BRTC প্রতিষ্ঠানের জন্য উক্তিটি যৌক্তিক। পরিবহন খাতে নিরাপত্তা বৃদ্ধি, দুর্ঘটনা হ্রাস ও পরিবেশ দূষণ রোধের জন্য BRTC পরিবহন ব্যবস্থা চালু করা হয়। কিন্তু দক্ষ ব্যবস্থাপনার অভাবে এটির উদ্দেশ্যগুলো বাস্তবায়নে সমস্যা হচ্ছে। উদ্দীপকে উল্লেখ্য, সরকার দেশের জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য গণপরিবহন সংস্থা BRTC প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটি নানা অব্যবস্থাপনার কারণে লোকসান দিতে থাকে। লোকসান কমানোর জন্য সরকার বিভিন্ন বিকল্পের ব্যবস্থার কথা চিন্তা করছে এবং সেবার মান বাড়ানোর চেষ্টা করছে। BRTC সংস্থাটি বর্তমানে অদক্ষতার কারণে পরিবহন ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হচ্ছে। প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হওয়ায় এটি মানসম্মত ও সাশ্রয়ী পরিবহন সেবা দিতে হিমশিম খাচ্ছে। এতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সম্পর্কেরও অবসান ঘটছে। এটি লোকসানের সম্মুখীন হওয়ায় দেশের পর্যটন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। সুতরাং বলা যায়, অদক্ষ ব্যবস্থাপনার কারণেই BRTC পরিবহন সংস্থা লোকসানের সম্মুখীন হচ্ছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"দক্ষ ব্যবস্থাপনার অভাবই প্রতিষ্ঠানটির লোকসানের অন্যতম কারণ" -যুক্ত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর