আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রনির কাজটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকের জনাব রনির খামার স্থাপনের কাজটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সক্ষম প্রতিটা মানুষকেই তার জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতে হয়। স্ব-উদ্যোগে স্বল্প পুঁজি ও ঝুঁকি নিয়ে এভাবে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হলো আত্মকর্মসংস্থান। উদ্দীপকের রনি কৃষি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে একটি কৃষি খামার স্থাপন করলেন। নিজ উদ্যোগে তিনি যে কাজের ক্ষেত্র তৈরি করেছেন তা হলো আত্মকর্মসংস্থান। তার এ খামারে বেকার যুবকরা কাজ পেয়ে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছে। বর্তমানে এলাকায় তিনি একজন সফল মানুষ হিসেবে বিবেচিত হন। নিজ উদ্যোগে নিজের কার্যক্ষেত্র তৈরির পাশাপাশি তার খামারে অন্য যুবকরাও কাজের সুযোগ পেয়েছে। তার এ উদ্যোগ ও সাফল্য দেখে অনেকেই নিজ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে আগ্রহী হবে। এতে তারা নিজেদের আর্থিক কল্যাণ করতে পারবে। দেশের কর্মসংস্থান ও মানুষের মাথাপিছু আয়ও বাড়বে, দেশের অর্থনৈতিক কল্যাণেও অবদান রাখবে। নিজ নিজ উদ্যোগে এভাবে বেকার যুবসমাজ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের ও দেশের উন্নতি করতে ভূমিকা রাখবে। তাই বলা যায়, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে রনির খামার স্থাপনের কাজটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জনাব রনির কাজটির ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর