হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানোর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানোর কাজটি যৌক্তিক। দ্রুত এবং নিরাপদে আর্থিক লেনদেনের জন্য বিকাশ বর্তমানে একটি আধুনিক ব্যবস্থা। ব্র্যাক ব্যাংক বিকাশ (bkash) নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। যা এখন দেশের সর্বত্র খুবই জনপ্রিয়। উদ্দীপকের হায়দারের বাবা তাকে প্রতিমাসে বিকাশে টাকা পাঠান। হায়দার নিকটস্থ বিকাশ এজেন্টের নিকট গিয়ে মোবাইল ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। হায়দার বিকাশের মাধ্যমে খুব সহজেই তার বাবার পাঠানো টাকা উত্তোলন করতে পারেন। গোপন PIN বা কোড ব্যবহার করে এরূপ লেনদেন করা হয় বলে তার নিরাপত্তা বজায় থাকে। দেশের সর্বত্র অসংখ্য বিকাশ এজেন্টের দোকান বর্তমানে চালু আছে। তাই যেকোনো সময় গ্রাহক বিকাশে অর্থ প্রেরণ ও গ্রহণ করতে পারেন। এতে গ্রাহকের সময় ও শ্রম দু'টিই সাশ্রয় হয়। উদ্দীপকের হায়দারের মতো অন্যরাও বিকাশের হিসাব খোলার সিদ্ধান্ত নিলেন। এতে তারাও দ্রুত ও নিরাপদে এরূপ আর্থিক লেনদেন সম্পাদন করতে পারবেন। সুতরাং বলা যায়, হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানো যৌক্তিক হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
হায়দারের বাবার বিকাশে টাকা পাঠানোর যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর