উদ্দীপকে হাফিজ সমাজে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রবি সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করছেন। ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। প্রত্যেক ব্যবসায়ীর জন্য ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন জরুরি। উদ্দীপকের জনাব হাফিজ একজন সয়াবিন তেল আমদানিকারক। গত রমজানের একমাস আগে তিনি ৬০ হাজার মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করেন। কিন্তু তিনি সেসময়ে বাজারে তা সরবরাহ করেননি। রমজানে বাজারে সয়াবিন তেল মূল্য বেড়ে যায়, ফলে জনাব হাফিজ প্রচুর মুনাফা অর্জন করেন। সমাজে বসবাসকারী ক্রেতা বা ভোক্তারা সবসময় ন্যায্যমূল্যে পর্যাপ্ত পণ্য পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু ব্যবসায়ী হিসেবে জনাব হাফিজ পর্যাপ্ত পণ্য সরবরাহ করেননি। পণ্যের বাজার অস্থিতিশীল করে বেশি দামে তিনি পণ্য বিক্রি করেন। যার ফলে ক্রেতা ও ভোক্তারা দুর্ভোগের শিকার হন। এভাবে তিনি ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবহেলা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে হাফিজ সমাজে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছে? ব…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর