উদ্দীপকের আলোকে 'বিকাশ' কোন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে। মোবাইল ব্যাংকিং হলো মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করা। এক্ষেত্রে এক ধরনের গোপন PIN নম্বর ব্যবহার করতে হয়। উদ্দীপকের হায়দারের বাবা প্রতিমাসে হায়দারকে টাকা পাঠান। হায়দার নিকটস্থ বিকাশ এজেন্টের নিকট গিয়ে মোবাইল ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারেন। হায়দার মোবাইলে নিজস্ব PIN নম্বর ব্যবহার করে খুব সহজেই তার বিকাশ একাউন্টে জমাকৃত অর্থ প্রয়োজনমতো উত্তোলন করতে পারেন। এর মাধ্যমে একাউন্টের সর্বশেষ কী লেনদেন হয়েছে তার তথ্যও জানা যায়। বিকাশের এ ধরনের ব্যাংকিং সেবা মোবাইল ব্যাংকিং-এর আওতায় পড়ে। সুতরাং বলা যায়, 'বিকাশ' মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'বিকাশ' কোন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর