তুমি কী মনে করো আকিব ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছে? তোমার মতামত দাও।
উত্তর: আমি মনে করি, জনাব আকিব নৈতিকভাবেই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব পালন করা উচিত। উদ্দীপকের জনাব আকিব গ্রাহকদের ঠকিয়ে কখনো তার পণ্যে রঙ মেশান না। বরং তিনি গ্রাহকদেরকে উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহ করেন, যা গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করে। তার মাধ্যমে কেউ প্রতারিত হলে তিনি ব্যথিত হন। অর্থাৎ তিনি ক্রেতাদের প্রতি তার সামাজিক দায়িত্ব নৈতিকভাবেই পালন করেন। ক্রেতা বা ভোক্তারা হলেন ব্যবসায়ের প্রাণ। কারণ ক্রেতারা পণ্য কিনলে তবেই ব্যবসায় টিকে থাকবে, অন্যথায় উৎপাদন অর্থহীন। তাই ব্যবসায়ীদেরকে ভোক্তাদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের জনাব আকিবও এ বিষয়টি বিবেচনা করেই নৈতিকতা মেনে ব্যবসায় করেন। আমি মনে করি তিনি যথার্থভাবেই ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কী মনে করো আকিব ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছে? তোমার মতা…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর