'আমাদের দেশে শান্তর মতো যুবক প্রয়োজন'-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: আমদের দেশে শান্তর মতো যুবক প্রয়োজন-উদ্দীপকের আলোকে এ বক্তব্য যৌক্তিক। উদ্যোক্তা উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তারা দেশের শিল্প ও বাণিজ্যের চাকা সবসময় সচল রাখেন। উদ্দীপকের শান্ত নিজ উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু করে। নানারকম চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সম্মুখীন হয়েও সে পিছপা হয়নি। যার ফলে সে দেশে ও বিদেশে সফ্টওয়্যার ফার্মের মালিক হিসেবে বর্তমানে সুপরিচিত। শান্তর সাফল্য আমাদের দেশের যুবকদের জন্য একটি আদর্শ। শান্ত যেমন চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজে সাফল্য অর্জন করেছে, বেকার যুব-সমাজও এভাবে নিজের কর্মসংস্থান নিজ উদ্যোগে সৃষ্টি করতে পারে। এতে দেশে বেকারত্ব হ্রাস পাবে এবং অর্থনৈতিক উন্নয়নে তা বিশেষ অবদান রাখবে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে দেশে শিল্পোন্নয়ন হবে। সাথে সাথে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনমান উন্নত হবে। তাই বলা যায়, আমাদের দেশের উন্নয়নের জন্য শান্তর মতো যুব-উদ্যোক্তা প্রয়োজন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'আমাদের দেশে শান্তর মতো যুবক প্রয়োজন'-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর