উদ্দীপকে অনলাইন ব্যবসায়ের 'অনলাইন শপিং' ক্ষেত্রটির বর্ণনা আছে।
অনলাইন শপিং পদ্ধতিতে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য ক্রয় করা হয়। এরূপ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পণ্যের ক্যাটালগ দেয়া থাকে। ক্রেতা তার চাহিদা অনুযায়ী পণ্য ও পরিমাণ অনলাইনে বিক্রেতাকে জানান। নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রেতা ঘরে বসেই পণ্য পেয়ে যান।
উদ্দীপকের মিসেস সাহানা ট্রাফিক জ্যাম, লম্বা লাইন, এ দোকান, সে দোকান ঘোরার ভয়ে ভীত। তাই তিনি ঈদে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পোশাক কেনাকাটার কাজ সেরে নিলেন। সাহানা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য অর্ডার করেছেন। তার চাহিদা অনুযায়ী পণ্য বিক্রেতা নির্দিষ্ট সময়ে পৌঁছে দেয়। এক্ষেত্রে পণ্য মূল্য প্রদানের সময় তাকে অতিরিক্ত চার্জ দিতে হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এসব কার্যক্রম অনলাইন শপিং ব্যবসায়ের আওতায় পড়ে। এজন্যই বলা যায়, উদ্দীপকে অনলাইন শপিং ক্ষেত্রটির বর্ণনা দেয়া হয়েছে।