ব্যবসায়ে আই,সি,টি ব্যবহারের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ে সাফল্য আনয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থায় ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপন করা হয়। উদ্দীপকের মিসেস সাহানা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে অনলাইনে শপিং করছেন তা বর্তমানে ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধি করছে। এ ব্যবস্থার মাধ্যমে অধিক পণ্য ক্রয়-বিক্রয়ের ফলে গ্রাহকদের প্রয়োজন পূরণের জন্য পণ্যের উৎপাদনশীলতা বাড়ে। এতে গ্রাহকরা কম পরিশ্রমে ঘরে বসেই পণ্য পেয়ে যাচ্ছেন বলে এ ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থায় ব্যবসায়ীরা কম খরচে ব্যবসায় সম্প্রসারণ করতে পারেন। ব্যবসায়ীরা স্বাধীনভাবে এ ব্যবস্থায় ব্যবসায় করার সুবিধা পান। ব্যবসায়িক যোগাযোগ ও আর্থিক লেনদেনে এ ব্যবস্থা খুব দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা ব্যবসায়ীদের আরও আধুনিক ও উন্নত পণ্য উৎপাদন ও বিপণনে সহায়তা করছে। সুতরাং বলা যায়, ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ে আই,সি,টি ব্যবহারের প্রয়োজনীয়তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর