'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের চেষ্টা করেন তখন তার কার্যাবলিকে উদ্যোগ বলে। উদ্যোগ ছাড়া কোনো ব্যবসায় বা শিল্প স্থাপন করা যায় না। দেশে উদ্যোক্তা সৃষ্টির হার যত বেশি হবে শিল্পায়নের পরিমাণও ততো বেশি হবে। উদ্দীপকে জনাব আওলাদ দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটানোর লক্ষ্যে ঢাকায় একটি পোশাক কারখানা স্থাপন করেন। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে গিয়ে তিনি বাড়ি বাড়ি পোশাক বিক্রয় শুরু করেন। তাই তার এ কাজকে উদ্যোগ বলা যায়। অন্যদিকে জনাব সেজাদ জনাব আওলাদের দেয়া নির্দেশ অনুযায়ী পোশাক উৎপাদন করেন। অর্থাৎ তিনি জনাব আওলাদের প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই তার এ কাজকে উদ্যোগ বলা যায় না। নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তগণ দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়তা করেন। জনাব আওলাদও এমন একজন ব্যক্তি যিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক কারখানা স্থাপন করেন। যেখানে দেশের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আর জনাব সেজাদের মতো মানুষ জনাব আওলাদের প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই উভয়ের কাজের মধ্যে জনাব আওলাদেরকাজকে উদ্যোগ বলা গেলেও জনাব সেজাদের কাজকে উদ্যোগ বলা যায় না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে জনাব আওলাদ ও জনাব সেজাদ, উভয়ের কাজকে কি উদ্যোগ' বলা যায়? …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর