জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহায়তা পেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান (বিসিক) থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন। উদ্দীপনামূলক সহায়তা বলতে উদ্যোক্তা বা ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা যোগাতে সক্ষম এমন সাহায্য-সহযোগিতা প্রদানকে বোঝায়। প্রশিক্ষণ প্রদান, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ও পরামর্শ প্রদান উদ্দীপনামূলক সহায়তার উদাহরণ। উদ্দীপকের জনাব শাদীদ বিসিক থেকে হস্তশিল্প তৈরির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি পাটজাত ব্যাগ ও গৃহসজ্জার পণ্য তৈরি শুরু করেন। অর্থাৎ জনাব শাদীদ বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে হস্তশিল্প স্থাপনে উৎসাহিত হন। কারণ এর মাধ্যমে তিনি জানতে পারেন কীভাবে হস্তশিল্প তৈরির কাজ করা যায়। তাই বলা যায়, জনাব শাদীদ বিসিক থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব শাদীদ উদ্দীপকের প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহায়তা পেয়েছেন? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর