সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের সমিতিটি উৎপাদক সমবায় সমিতি। কতিপয় উৎপাদক নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ করতে উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলে। মহাজন ও মধ্যস্থব্যবসায়ী থেকে পরিত্রাণ পেতে ক্ষুদ্র উৎপাদকরা এরূপ সমিতি গঠন করে থাকে। উদ্দীপকের দোহাজারীর আলুচাষি নাসির আরও ৪০ জন আলুচাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের সমিতির উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয় এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ে সুবিধা লাভ করা। এ সমিতির মাধ্যমে তারা মধ্যস্থব্যবসায়ীদের দৌরাত্ম্য ছাড়াই ন্যায্যদামে উৎপাদিত আলু সরবরাহ করে লাভবান হতে পারবেন। তারা নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে এ সমিতি গড়ে তুলতে চান। তাদের এ কার্যক্রম উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমিতিটি উৎপাদক সমবায় সমিতির আওতাভুক্ত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর