উপযোগ সৃষ্টির ভিত্তিতে ক ও খ-এর কাজের ব্যাপারে তুলনামূলক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ক রূপগত উপযোগ এবং খ স্থানগত উপযোগ সৃষ্টি করেন। শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। আর পরিবহনের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার দ্বারপ্রান্তে পৌঁছানোর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের ক, খ ও গ তিন বন্ধু বিভিন্ন ধরনের ব্যবসায়ের সাথে জড়িত। এদের মধ্যে ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। অর্থাৎ তিনি পণ্য উৎপাদন কাজের সাথে জড়িত। অপরদিকে খ, ক-এর হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করেন। সুতরাং তিনি পরিবহন কাজের সাথে জড়িত। পণ্য উৎপাদন ও তা ভোক্তার দ্বারপ্রান্তে পৌঁছানো ব্যবসায়ের কাজ। এ উভয় প্রকার কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ। একপক্ষ উৎপাদন করবে এবং অপর পক্ষ তা ভোক্তার নিকট সরবরাহ করবে। উদ্দীপকের ক উৎপাদন কাজের সাথে জড়িত এবং খ পরিবহন কাজের সাথে জড়িত। তাই বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টিতে ক ও খ উভয়ের কাজই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উপযোগ সৃষ্টির ভিত্তিতে ক ও খ-এর কাজের ব্যাপারে তুলনামূলক মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর